বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ন্যান্সি এবার গাইলেন মেয়ে রোদেলার সঙ্গে

শিল্প প্রতিবেদক

ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন এবং বাংলা গানের জগতে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। এবার এ সংগীতশিল্পীর সংগীতযাত্রায় প্রথমবারের মতো তার সঙ্গী হলেন বড় মেয়ে রোদেলা।

‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে মা ও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। গানটি একটি মিউজিক ভিডিওর জন্য নির্মিত হয়েছে।

আজ বৃহস্পতিবার রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা ও মেয়ে দুজনেই।

এ বিষয়ে সংগীতশিল্পী ন্যান্সি বলেন, গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়। এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগল। তিনি বলেন, এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত ও গর্বিত।

অন্যদিকে রোদেলা বলেন, মায়ের সঙ্গে গান করা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। মা নিজেই আমাকে অনুপ্রাণিত করেছেন এবং সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।

‘কেন’ গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। এবং মডেল হিসেবে দেখা যাবে মা ও মেয়েকে।

পরিচালক প্রত্যয় খান বলেন, ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুব পছন্দ। রোদেলার কণ্ঠেও নিজস্বতা রয়েছে। টিম মিলে আমরা চেষ্টা করেছি এমন একটি গান দাঁড় করাতে, যা শ্রুতিমধুর ও আলাদা কিছু হয়ে উঠবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.