জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ নির্বাচন বিধিমালায় তফসিলভূক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তফসিলভূক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।
গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করে। এরপর জাতীয় নাগরিক পার্টিও প্রতীকটি দাবী করে গত ২২ জুন।







