আগামী ১৯ জুলাই, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের সিদ্ধান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অবগত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১৯ জুলাই দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে আমরা এসেছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে আমাদের দুজন সিনিয়র নেতা এর আগে বৈঠক করেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা ডিএমপি কমিশনারের অফিসে এসেছি। আমাদের পরিকল্পনা (সমাবেশ নিয়ে) তাদেরকে জানিয়েছি। তারা (ডিএমপি) আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।’







