বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

ফিফা ক্লাব বিশ্বকাপে

রিয়ালকে হারিয়ে পিএসজি ফাইনালে

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপিয়ান দুই শক্তিধর দলের লড়াইয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তুলে নিল দাপুটে জয়। জাবি আলোনসোর নতুন-look রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে (৯ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রায় ঘরের মাঠের আমেজেই খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এদিন গ্যালারির ৯৫ শতাংশই ছিল লস ব্লাঙ্কোস সমর্থকে ঠাসা। কিন্তু মাঠে সব আলো নিজের করে নিল পিএসজি।

ম্যাচের শুরু থেকেই চমকে দেয় কিলিয়ান এমবাপে-বিহীন পিএসজি। খেলার মাত্র ৯ মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের একের পর এক ভুল কাজে লাগিয়ে জোড়া গোল করে এগিয়ে যায় তারা। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ফরাসি ক্লাবটির পক্ষে ফ্যাবিয়ান রুইজ করেন দুটি গোল। উসমান দেম্বেলে ও গঞ্জালো রামোস একটি করে গোল করে রিয়ালের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন পুরো সময়জুড়ে।

রিয়ালের দুর্ভোগ শুরু ম্যাচের আগেই।
সেমিফাইনালের ঠিক আগে ইনজুরিতে ছিটকে যান ডান প্রান্তের বড় ভরসা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। তার আগেই কার্ডজনিত কারণে ছিটকে যান ডিফেন্সের উদীয়মান তারকা ডিন হুইজসেন। একসঙ্গে দুই ডিফেন্ডার হারিয়ে খেই হারায় রিয়ালের রক্ষণভাগ।

ম্যাচের প্রথম চার মিনিটেই থিবো কোর্তোয়া দুটি সেভ করে দলকে বাঁচালেও পিএসজির ধারালো আক্রমণ থামাতে পারেননি তিনি। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পিএসজি—ম্যাচজুড়ে ৬৯ শতাংশ পজেশন, গোলমুখে ১৭ শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল মাত্র দুটি অন টার্গেট শট নিতে পারে।

জাভি আলোনসোর শুরুতেই ধাক্কা, ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়েই কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ডাগআউটে যাত্রা শুরু করেন সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। তবে ডাগআউটের প্রথম পরীক্ষায়ই চরম ব্যর্থতা—অগোছালো দল, নতুন ফরমেশনে মানিয়ে না নেওয়া খেলোয়াড়রা এবং ব্যাকলাইনে অভিজ্ঞতার অভাব যেন কাল হয়ে দাঁড়ায়।

পাঁচবারের ক্লাব বিশ্বকাপ জয়ী রিয়াল মাদ্রিদের এমন হারে হতাশ সমর্থকরা। অপরদিকে পিএসজি দেখিয়ে দিল, তারকারা চলে গেলেও দলটা এখনো ভয়ঙ্কর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.