বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

বিশ্বরেকর্ড হাতছাড়া করায় মুল্ডারকে ‘ভিতু’ বললেন গেইল

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া বুলাওয়ে টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ার পথেই ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। কিন্তু দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর তিনি আর ব্যাটিংয়ে না নেমে ৫ উইকেটে ৬২৬ রানে নিয়ে ইনিংস ঘোষণা দেন।

অথচ প্রোটিয়া অধিনায়ক মুল্ডারের সামনে সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার  ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার। কিন্তু সেই সুযোগ হেলায় হাতছাড়া করেন মুল্ডার। তার এমন কান্ডজ্ঞানহীন সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্লেষকরা।

মুল্ডারের এমন সিদ্ধান্তে হতাশ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। তিনি বলেন,  ‘সোজা কথা, ও ভয় পেয়ে বোকার মতো ভুল করেছে। আমি জানি না ও কেন আর খেলতে চায়নি। ও বিশ্বরেকর্ড করত কি না জানি না। কিন্তু ৩৬৭ রানে ডিক্লেয়ার করে ও জানিয়েছে, লারাকে সম্মান দেখাতে এই কাজ করেছে। শোনো, জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ এক বারই আসে। আর সেটা তুমি হেলায় হারালে।’

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ট্রিপল সেঞ্চুরি (৩৩৩) করা ক্রিস গেইল আরও বলেন, ‘তুমি ৩৬৭ রান করে অপরাজিত ছিলে। তোমার কাছে এত বড় একটা সুযোগ ছিল বিশ্বরেকর্ড গড়ার। যদি তুমি কিংবদন্তি হতে চাও তাহলে তো রেকর্ড গড়তেই হবে। নইলে কীভাবে তুমি কিংবদন্তি হবে?’

গেইল আরও বলেন, ‘মুল্ডার কখন আবার ট্রিপল সেঞ্চুরি করতে পারবে, সেটা ও নিজেও বলতে পারবে না। তাই সুযোগ পেলে পুরোপুরি তার সদ্ব্যবহার করা উচিত। মুল্ডার বলেছে, লারার রেকর্ড অক্ষত রাখার জন্য এটা করেছে। আমার মনে হয় ও ভয় পেয়ে গিয়েছিল। কী করবে বুঝতে না পেরেই বোকার মতো এই সিদ্ধান্ত নিয়েছে।’

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিতি গেইল আরও বলেন, ‘এই জিম্বাবুয়ের বিরুদ্ধেই হয়তো কোনও ম্যাচে মুল্ডার এক রানও করতে পারবে না। তাই প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ নয়। যে দেশের বিরুদ্ধেই ১০০ রান করো না কেন, সেটা শতরান হিসেবেই ধরা হবে। কার বিরুদ্ধে করেছ, কেউ দেখবে না। সেখানে এত বড় সুযোগ তুমি হাতছাড়া করলে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.