রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এক ঘুমেই জীবন থেকে উধাও ১২ বছর!

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

ড. পিয়েরদান্তে পিকিওনি, যিনি অনিচ্ছা সত্ত্বেও করেছেন টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল মানে হলো- সময়ের এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে চলে যাওয়া বা বর্তমান থেকে ভবিষ্যৎ অথবা অতীতে ভ্রমণ করা। টাইম ট্রাভেল নিছকই এক সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। বাস্তব জগতে এর কোনো ভিত্তি নেই।

ড. পিয়েরদান্তের জীবনে এই টাইম ট্রাভেলের কারণ হলো ২০১৩ সালে এক গাড়ি দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় মস্তিষ্কে মারাত্মক আঘাত পান ড. পিয়েরদান্তে। এতে তার স্মৃতি থেকে মুছে যায় পুরো ১২ টি বছর। দুর্ঘটনার ৬ ঘন্টা পর যখন হাসপাতালে তার জ্ঞান ফেরে, তার মনে হয়েছিল তখন ২০০১ সাল, এবং তিনি তার স্ত্রী কিংবা এখনকার প্রাপ্তবয়স্ক ছেলেদের কাউকেই চিনতে পারেননি। এক অজানা আতঙ্কে হতভম্ব হয়ে পড়েছিলেন পিয়েরদান্তে।

ড. পিয়েরদান্তে পিকিওনির ডাক নাম ছিল পিয়ের। জ্ঞান ফেরার পর ভেবেছিলেন স্ত্রীকে দেখবেন যৌবনা, সন্তানদের দেখবেন ছোট ছোট, কিন্তু স্ত্রী যখন ঢুকলেন, তিনি অবাক হয়ে গেলেন। তার মুখে অনেক বলিরেখা ছিল, বয়স যেন অনেক বেশি। পিয়েরকে এটাও মেনে নিতে হয় যে, তার সন্তানেরা বড় হয়ে গিয়েছে, এখন তারা প্রাপ্তবয়স্ক।

তারপর তার স্ত্রী জানালেন একটি হৃদয়বিদারক খবর। যাকে পিয়ের তখনও জীবিত ভাবছিলেন, তার “মা”— তিন বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

এত স্মৃতি মুছে যাওয়ায় তিনি তার ডাক্তারি পেশা আর চালিয়ে যেতে পারেননি। এরপর খুঁজে বের করার চেষ্টা করলেন, আগে কেমন মানুষ ছিলেন তিনি। হাজার হাজার ইমেইল ঘেঁটে জানতে পারলেন, তিনি অতীতে খুব একটা ভালো মানুষ ছিলেন না। এমনকি পিয়েরের সহকর্মীরা তাকে ডাকতো ‘প্রিন্স অব বাস্টার্ডস’ নামে।

ড. পিয়েরদান্তের এসব অভিজ্ঞতা এতটাই অদ্ভুত ছিল যে, সেই বর্ণনা থেকে অনুপ্রেরণা নিয়ে ইতালিতে একটি টিভি সিরিজ নির্মিত হয়েছে। যেখানে একজন তরুণ ডাক্তারকে গুলি করা হয় এবং পিয়েরের মতোই তার স্মৃতি থেকে মুছে যায় ১২ বছর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.