শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে’

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ড বাজি করছেন। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজকে কিছু দল বলছে—নির্বাচন পেছাতে হবে। প্রশ্ন হচ্ছে, কেন পেছাতে হবে? মানুষের চাহিদানুযায়ী প্রয়োজনীয় সংস্কার কি সম্ভব হয়নি? তাহলে হঠাৎ নির্বাচনকে কেন টার্গেট করা হচ্ছে? একদিকে বলছেন নির্বাচন পেছাতে হবে, আবার অন্যদিকে মনোনয়ন দিচ্ছেন—এটাই তো দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড।

রোববার (০৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, যারা জনগণের অনুভূতি বোঝে না, তারা একাত্তরের বিরোধিতা করেছে। তারা ১৯৮১ সালে শেখ হাসিনার সঙ্গে গিয়েও এরশাদের মতো একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। জনগণের মূল্যবোধকে তারা কখনো গুরুত্ব দেয়নি। সব সময় নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নির্বাচন হলে দুই-তিনটির বেশি আসন তারা পাবে না। তারা কখনো অঙ্গীকার রক্ষা করেনি, যা বেগম জিয়া ও তারেক রহমান করেছেন।

কারবালার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ইমাম হোসেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজ যারা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেন, তাদের আচরণে সে শিক্ষা দেখা যায় না। কিছুদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, এখন বলছেন নির্বাচন পেছাতে হবে—এ দ্বৈত বক্তব্য জনগণের মনে প্রশ্ন তুলেছে।

তিনি আরও বলেন, এ দেশে গত ১৫-১৬ বছরে গণতন্ত্রের জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে, গুম-খুনের শিকার হয়েছে। মানুষ বছরের পর বছর বন্দি থেকেছে। অনেকের লাশ খাল-বিল-নালায় পাওয়া গেছে। এ সময়টা ছিল একপ্রকার ইয়াজিদি শাসনের মতো দুঃশাসনের প্রতিচ্ছবি।

বিএনপির এ মুখপাত্র বলেন, আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। মানুষ তার ভোটাধিকার নিশ্চিত করতে চায়। এ চর্চাই প্রকৃত গণতন্ত্রের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর দাবি কি কেবল রাজনৈতিক স্বার্থে? নাকি শুধুই ইমেজ রক্ষার জন্য? নির্বাচন একটি সময়ের ব্যাপার, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা। আমরা আশা করি, তারা কাউকে বাড়তি সুবিধা দিতে গিয়ে সময় বাড়াবেন না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল হক জামাল, নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদল নেতা ওমর ফারুক কাওসার প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.