বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টান টান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। আর এ জয়ের পুরো কৃতিত্বটাই তানভীর ইসলামের। তার দুর্দান্ত বোলিং সেটি সম্ভব করেছে। টাইগাররা জিতেছে ১৬ রানে। বাঁ-হাতি স্পিনার তানভীরের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেটের স্বাদ পেলেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার (৫ জুলাই) রাতে জয় থেকে অনেকটা দূরে থেকেও একপ্রাপ্ত আগলে রেখে দুনিথ লিয়ানাগে ম্যাচ প্রায় বেরই করে ফেলেছিলেন। অবশেষে ৪৮তম ওভারের দ্বিতীয় বলে তাকে থামান মোস্তাফিজুর রহমান। লিয়ানাগে যখন ক্রিজে ছিলেন, ম্যাচ তখন স্বগতিকদের দিকেই হেলে পড়ছিল।

ডানহাতি এ লঙ্কান ব্যাটার ৪৮তম ওভারের প্রথম বলে ছক্কাও হাঁকান মোস্তাফিজকে। ১৭ বলে তখন দরকার মাত্র ২১ রান, হাতে ২ উইকেট। পরের বলেই ফিজ স্লোয়ারে বিভ্রান্ত করেন, ফিরতি ক্যাচে ফেরান লিয়ানাগেকে। তাতে অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। এরপর দুশমন্ত চামিরাকে বোল্ড করে শেষ টানেন তানজিম সাকিব।

এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (০৮ জুলাই)।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় টাইগাররা। তবে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে কোনোমতে লড়াই করার মতো রান করেছে সফরকারীরা। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা।

টাইগারদের এ জয়ের সবচেয়ে বড় আবদান বা-হাতি স্পিনার তানভীর ইসলাম। তার আক্রমণাত্মক ঘূর্ণিতে কুপোকাত হয়ে যায় লঙ্কান ব্যাটাররা। অঅর তাতেই জয় স্বাদ পায় বাংলাদেশ।

তানভীর বলেন, প্রথম দুই ওভারে যখন ২২ রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বলল, তানভির, বোলাররাই মার খায়, তুই পারবি। আমি তোকে একটা বিশ্বাস দিলাম, তুই সর্বোচ্চ চেষ্টা কর। তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই। তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। ক্যাপ্টেনের কথামতো চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হইছে।

শুরুটা ভালো না হলেও, শেষমেষ বেশ ইকোনমিক্যাল বোলিংয়ে ৫ উইকেট তুলে নেন তানভীর। প্রথম ২ ওভারে ২২ রান দেওয়া এই স্পিনার পরের ৮ ওভারে দুটি মেডেন নেন। একইসঙ্গে মাত্র ১৭ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। ওপেনার নিশান মাদুশকা থেকে শুরু করে কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকশানাকে ফিরিয়ে লঙ্কানদের পাল্টা আক্রমণের পথ বন্ধ করে দেন তানভীর।

নিজেদের ব্যাটিং শেষেই সবার মাঝে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস ছিল বলেও জানান তিনি। তানভীর বলেন, প্রথমে আমরা যে রানটা করলাম, ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্টের যারা ছিল, সবাই বলছিল এ রানটা আমরা ডিফেন্ড করতে পারব। আমাদের সবার ভেতর ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট এত কম রানে জয়ের এইবিশ্বাসটা দিয়েছে, সবারই ধারণা ছিল আমরা পারব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.