মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় দু’জন নিহত

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

প্রায় এক বছর পর সৌদি আরব থেকে রুবেলের মরদেহ দেশে আসার খবরে ফটিকছড়িতে মরদেহের জন্য অপেক্ষায় ছিলেন স্বজনরা। কিন্তু বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান রুবেলের ভাই বাবুল (৩২) এবং হাসপাতালে নেওয়ার পথে প্রতিবেশী ওসমান মিয়া (৪০)।

নিহতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবেলের মরদেহ শনিবার সৌদি আরব থেকে এক বছর পর ঢাকা বিমান বন্দরে পৌঁছায়। বিমান বন্দর থেকে মরদেহ গ্রহণ করে বাবুল ও ওসমান মিয়া বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে বিকেল ৫টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছালে লরির পেছনে ধাক্কা খায়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাবুল ও হাসপাতালে নেওয়ার পথে ওসমান মারা যান। এছাড়াও আরওবএক জন গুরুতর আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লরি ও অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.