শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ইমন-হৃদয়ের হাফ-সেঞ্চুরি হলেও ২৪৮ রানে অল আউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে কোনোমতে লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। ২৫ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে ২৪৮ রানে।

আজ শনিবার (৫ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে এই রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

এদিন শুরুটা ভালো হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই তানজিদ হাসান তামিমের উইকেটের হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন পারভেজ হোসেন ইমন। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৬৩ রান। আসালাঙ্কার বলে থিকসানার হাতে ক্যাচ দিয়ে শান্ত আউট হলে ভাঙে তাদের এই জুটি।

এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন ইমন। তবে হাসারঙ্গার বলে ইমন বোল্ড আউট ফিরলে ভাঙে তাদের ৩৭ রানের জুটি। ফেরার আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। ৬৯ বলে তার ব্যাট থেকে আসে ৬৭ রান।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যর্থ হয়েছেন। বিপদের সময় হাল না ধরে উল্টো দলকে আরও বিপদে ফেলে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে মাত্র ৯ রান করেই ফিরে যান মিরাজ। আগের ম্যাচে তিনি আউট হয়েছিলেন শূন্য রানে। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া শামীম হোসেন পাটোয়ারি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ২২ রান।

৬১ বলে ৪৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪০ বলে ২৪ রান করা জাকের ফেরেন আসিথা ফার্নন্দোর বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে।

অন্য প্রান্তে থাকা হৃদয় দেখেশুনে ব্যাটিং করতে থাকেন। ৬৮ বলে ‍তুলে নেন হাফ-সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে ডানহাতি ব্যাটারের এটি তৃতীয় হাফ-সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার অষ্টম হাফ-সেঞ্চুরি। তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৫১ রানে রান আউট হয়ে ফিরতে হয় হৃদয়কে।

এরপর হাসান মাহমুদ ও তানভীর ইসলাম আউট হন দ্রুতই। শেষ দিকে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে একাই লড়াই করেন তানজিম হাসান সাকিব। সমান দুটি করে ছক্কা ও চারে ২১ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তানজিম। ৪.১ ওভার বাকি থাকতে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন মোস্তাফিজ। আর তাতেই ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নেন ৪ উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার ৩ উইকেট, চামিরা ও আসালাঙ্কা নেন একটি করে উইকেট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় সংগীতের সময় বসে থাকার প্রশ্নে যা বলল জামায়াত
‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে গণসংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.