সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সেনা সমর্থিত পুনর্গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার অধীনে ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কমিশনের অধীনে ছবিসহ জাতীয় ভোটার তালিকা তৈরি করা হয়।







