বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

আবুধাবিতে লটারির ৮৩ কোটি জিতলেন ১০ বাংলাদেশি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩ নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপ এ কাজ করেন মোহাম্মদ নাসের (৪৩)। বাড়ি চট্টগ্রাম শহরের আতুরার ডিপো। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকেট এর ভাগ্যবান কুপনটি যখন কেনেন তখন ভাবতেও পারেননি যে সেটি হতে যাচ্ছে এবারের জ্যাকপট বিজয়ী টিকেট (টিকেট নং ০৬১০৮০)। যার পুরস্কার মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা ৮৩.৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে আবুধাবি ডিউটি ফ্রী’র জুন মাসের লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। এটি ছিল বিগ টিকেটের ২৭৬ তম ড্র।

আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬ তম ড্রর সাপ্তাহিক ই-ড্রতে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জেতেন।

বিগ টিকেট বিজয়ী মোহাম্মদ নাসের পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। বিগত ১২ বছর যাবত তার বন্ধুদের সাথে টিকেট কিনছিলেন এটা ভেবে যে একদিন না একদিন তিনি জয়ী হবেন। জয়ের পর বিগ টিকেটের সঞ্চালক রিচার্ড ও বুশরার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে তিনি বলেন,’আজ আমার স্বপ্ন পূরণ হল। আমার সারা গা কাঁপছে, এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনে কি ঘটে গেছে! ‘

বিগ টিকেটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল,তবে এখন থাকেন চট্টগ্রামের মুরাদপুর। গ্রূপের সদস্যদের মধ্যে কারো বাড়ি ফটিকছড়ির মাইজভান্ডার,ফরহাদাবাদ, কারো রাউজান এমনকি কারো কুমিল্লায়ও। সবাই স্বল্প আয়ের প্রান্তিক পর্যায়ের প্রবাসী। আজ যারা রাতারাতি কোটিপতি।

তবে কেউই দেশের বা আমিরাতের মূলধারার মিডিয়ায় নিজেদের ছবি বা বিস্তারিত তথ্য দিতে নারাজ।

লটারির একটা অংশের টাকা দিয়ে মোহাম্মদ নাসের দেশে বাড়ি করবেন। বাকি টাকা কি করবেন তা এখনো প্লান করেননি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.