শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

দীর্ঘ দিন ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শেষ পর্যন্ত সেটি রুপ নিয়েছিল সামরিক সংঘাতে। টানা ১২ দিন ধরে আক্রমণ পাল্টা আক্রমণের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল। সে যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। ইরাকের জ্বালানি তেলের আড়ালে ইরানের তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং সশস্ত্র হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ জুলাই) অর্থবিষয়ক মার্কিন ট্রেজারি বিভাগ এটি জানিয়েছে। ট্রেজারি বিভাগ জানায়, ইরাকি-ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের পরিচালিত কোম্পানিগুলোর একটি নেটওয়ার্ক ২০২০ সাল থেকে ইরাকি তেলের আড়ালে বা মিশ্রিত করে কোটি কোটি ডলার মূল্যের ইরানি তেল বিক্রি করে আসছে।

একই সঙ্গে ইরানি তেলের গোপন সরবরাহে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ট্রেজারি বিভাগের দাবি, সাইদের কোম্পানি এবং জাহাজগুলো প্রথমে ইরানি তেলের সঙ্গে ইরাকি তেল মিশ্রিত করে, পরে নিষেধাজ্ঞা এড়াতে জাল নথি ব্যবহার করে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা ক্রেতাদের কাছে সম্পূর্ণ ইরাকি তেল হিসেবে বিক্রি করা হয়।

মার্কিন ট্রেজারি আরও জানিয়েছে, সাইদ সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক কোম্পানি ভিএস ট্যাঙ্কার্স নিয়ন্ত্রণ করেন, যদিও তিনি কোম্পানিটির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এড়িয়ে চলেন।

এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিনিদের সঙ্গে তাদের যেকোনো ব্যবসা করতে বাধা দেয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় সংগীতের সময় বসে থাকার প্রশ্নে যা বলল জামায়াত
‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে গণসংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.