বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

জামায়াতের প্রতীক-নিবন্ধন ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ

কলিকাল প্রতিনিধি

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি জানান ইসি কর্মকর্তারা।

এর আগে গত ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০(বি) ধারার শর্তানুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন।

গেজেটে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকসহ নির্বাচনে অংশগ্রহণে সব আইনি অধিকার নিশ্চিত হলো জামায়াতের। তবে এখনো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনী বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। শিগগিরই সে কাজটিও সম্পন্ন করবে সংস্থাটি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.