বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন করায় পরীক্ষা বাতিল

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

খুলনা সরকারি বিএল কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন করায় পরীক্ষা বাতিল করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় সৃজনশীল পদ্ধতির প্রশ্নটি করা হয়। এছাড়া পুরো প্রশ্নে আরও কিছু ভুল ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর বিষয়টি নজরে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে দ্রুত প্রশ্ন ফেরত নেওয়া হয়।

এরপর প্রথমে পরীক্ষা স্থগিত এবং পরে বাতিল করা হয়। পরীক্ষার প্রশ্ন তৈরির সঙ্গে জড়িত সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকারকে শোকজ করা করেছে কলেজ প্রশাসন। ঘটনা তদন্তে ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুর ২টায় একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কলেজের একাডেমিক ভবন-১ এ (ইন্টারমিডিয়েট ভবন) নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। দেখা গেছে, প্রশ্ন শুরু হয়েছে ৫ নম্বর থেকে, এরপর ৬, এরপর ১ নম্বর, পরপর ২, ৩ ক্রমিক।

প্রশ্নের ৯ নম্বরে ছিল “জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২নং বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন। আর এগুলো ছিল আমাদের প্রাণের দাবি, প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি। পরবর্তীতে এ দাবিগুলো মুক্তিকামী জনতার মধ্যে গভীর উদ্দীপনার সৃষ্টি করে।”। এর ওপর প্রশ্ন ছিল ৪টি প্রশ্ন ছিল।

বুধবার কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথমে ৩০ নম্বরের এমসিকিউ শেষ হয়। এরপর ৭০ নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন বিতরণ করা হয়। প্রশ্নটি পড়ে দেখতে গিয়ে সিরিয়াল এলোমেলো দেখে চোখে লাগে। পরে পুরো প্রশ্ন পড়ে দেখি ভেতরে এসব লেখা। তাৎক্ষণিকভাবে বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি প্রশ্ন নিয়ে নেওয়ার নির্দেশ দেন। আমি প্রশ্ন সংগ্রহ করে প্রশাসনের কাছে জমা দিয়েছি।’

বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ হুমায়ুন কবির বলেন, শুধু ৯ নম্বর নয়, প্রশ্নের ক্রমিকে, ৪, ৭, ৯ ও ১১ নম্বর প্রশ্নের ভেতরেও ভুল ছিল। কয়েকটি প্রশ্নের সঙ্গে উদ্দীপকের মিল ছিল না। প্রশ্ন পেয়ে ছাত্র-ছাত্রীরা হাসাহাসি শুরু করেন। বিষয়টি নজরে আসার পর প্রশ্ন প্রত্যাহার করে নেওয়া হয়। পরে পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, বিএল কলেজের প্রশ্ন সারাদেশে অনেক কলেজ ফলো করে, টেস্ট পেপারে ছাপা হয়। একজন শিক্ষক কিভাবে এতো ভুল করল এটা জানতে তাকে শোকজ করা হয়েছে। এছাড়া ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কয়েকটি নমুনা রাখা হয়েছে। বাকি প্রশ্ন নষ্ট করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.