রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

নেইমার স্বাক্ষরিত বল চুরির ঘটনায় যুবক গ্রেফতার

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

২০২৩ সালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো সমর্থকদের দাঙ্গার সময় নেইমার জুনিয়র স্বাক্ষরিত একটি বল চুরির ঘটনা ঘটেছিল। যা দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে (চেম্বার অব ডেপুটিস) অবস্থিত জাদুঘরে সংরক্ষিত ছিল।

সেই বল চুরির অপরাধে নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র নামে ৩৪ বছর বয়সী এক ফুটবল ভক্তকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম ফেডারেল কোর্ট।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, জাতীয় সংসদ থেকে চুরি হওয়া বলটি ২০ দিন বেহাত ছিল। পরে সোরোকাবা এলাকায় (ব্রাজিলিয়া থেকে হাজার কিলোমিটার দূরে) বলসোনারো সমর্থকের কাছ থেকে সেটি পাওয়া যায়। এরপরই অভিযুক্ত নেলসনকে শহরের ফেডারেল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও জিজ্ঞাসাবাদ ও লিখিত বিবরণ লিখে নিয়ে ওই সময় ছেড়ে দেওয়া হয় তাকে। নেলসনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ (রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সম্পদের ক্ষতিসাধন, চুরি, সশস্ত্র অপরাধ ও ঐতিহ্য বিনাশ) সংঘটনের অভিযোগ রয়েছে।

২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর জাইর বলসোনারো বারবারই সেই ফলাফল মেনে নিতে অস্বীকার করে আসছিলেন। এরপর ক্ষমতার লড়াই ঘিরে পরের বছরের ৮ জানুয়ারি বিক্ষোভের আগুনে বিস্ফোরিত হয় ব্রাজিল। আর এতেই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা হামলা চালায় দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে। ধ্বংসযজ্ঞ চালানো সেই হামলার ঘটনায় নেলসনও জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সবমিলিয়ে ওই ঘটনায় ৫০০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়।

নেলসনকে ১৫ বছর ৬ মাস জেল এবং আরও দেড়বছর ডিটেনশনে থাকতে হবে। একইসঙ্গে তাকে ১৩০ দিনের জরিমানা করেছেন আদালত। যেখানে প্রতিদিন ব্যক্তিগত মজুরির এক-তৃতীয়াংশ দিতে হবে জরিমানা হিসেবে, সবমিলিয়ে ওই অর্থ দাঁড়ায় ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়ালে। এদিকে, জাতীয় সম্পদের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞের দায়ে অভিযুক্তদের কাছ থেকে ৩০ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল আদায়ের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট ঘটনার দায়িত্বে থাকা মন্ত্রী আলেক্সান্দ্রে ডি মোরায়েস।

নেলসনকে অভিযুক্ত করে শাস্তি দেওয়ার বিষয়ে সম্মতি দিলেও অবশ্য তার শাস্তির পরিমাণ নিয়ে আপত্তি জানিয়েছেন ব্রাজিলের কয়েকজন মন্ত্রী। তারা ১৫ বছরের কারাদণ্ডের প্রস্তাব দিয়েছেন। অবশ্য সম্পদ ক্ষতিসাধনের দায়ে দণ্ড প্রত্যাহারের দাবিও তুলেছেন লুইজ ফাক্স নামে আরেক মন্ত্রী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.