শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭, বসন্তকাল

দেশবিরোধী কোনো চুক্তি সই হবে না: নৌপরিবহন উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

কোনো দেশের সঙ্গে রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি সই করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২ জুলাই) বিকালে সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত কোনো বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য কোনো চুক্তি হয়নি। বর্তমান সরকার কখনও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না।’

তিনি বলেন, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলোর বড় বড় বন্দর আন্তর্জাতিক মানের কোম্পানিগুলো যেমন ডিপি ওয়ার্ল্ড, এডি পোর্টসের মাধ্যমে দক্ষভাবে পরিচালিত হচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘আমাদের রপ্তানি-আমদানি বাণিজ্যের গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানো জরুরি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) বন্দরের কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তারা এলে বিশ্বের অন্যান্য বন্দরের মতোই নির্দিষ্ট সময়ের জন্য সিপিএ’র আওতায় কাজ করবে। মালিকানা ও নিয়ন্ত্রণ থাকবে সিপিএ’র হাতেই।’

সাখাওয়াত হোসেন জানান, আন্তর্জাতিক মানের অপারেটর থাকলে বন্দরের দক্ষতা বাড়বে, পণ্য খালাসের সময় কমবে এবং বড় জাহাজ আসতে পারবে। এতে নতুন নৌপথ খুলবে এবং পরিবহন খরচ কমবে।

তিনি বলেন, বর্তমানে বন্দরে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টিইইউএস (কন্টেইনার) হ্যান্ডলিং হচ্ছে, যা বাড়িয়ে ৬ হাজারে নেওয়ার পরিকল্পনা আছে। এতে প্রতিবছর কন্টেইনার পরিবহনে ১৫ থেকে ২০ শতাংশ প্রবৃদ্ধি আসবে।

তিনি জানান, আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে সরকার।

তিনি বলেন, ‘সিপিএ’র অধীনে এনসিটি পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। সিপিএ অপারেটর নিয়োগ দেবে। সরকার মনে করে, নৌবাহিনী এই টার্মিনাল পরিচালনার জন্য উপযুক্ত সংস্থা। তবে বর্তমানে যারা সেখানে কাজ করছেন, তাদের চাকরি থাকবে। প্রয়োজনে নৌবাহিনী আগের অপারেটরের সহায়তাও নিতে পারবে।’

উপদেষ্টা আরও বলেন, বন্দরের কার্যক্রমে সাইফ পাওয়ারটেকের সঙ্গে সরকারের আগের সব চুক্তি বহাল থাকবে।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরণের চুক্তি সই হবে না বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

-ইউএনবি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

১০ হাজার লিটার তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী
দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু
তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া পাহারা
‘সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব’
১৬ মার্চ থেকে প্রচারণায় নামছে প্রার্থীরা
আজ তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
অস্কার উপস্থাপনায় প্রিয়াঙ্কা চোপড়া
বোমায় কাঁপছে তেহরান, নিহত বেড়ে ১৩৩২
বদরের যুদ্ধের ঘটনায় মুমিনদের শিক্ষা
বিদায়, বেইলি রোড…
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি
ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.