শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

ময়মনসিংহের

তারাকান্দায় ৪ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

কলিকাল প্রতিনিধি

ছবি : সিম্বোলিক।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

বিল্লাল হোসেন উপজেলার ১০ বিসকা ইউনিয়নের মেছেড়া গ্রামের(সরকার বাড়ি) আ. মালেকের ছেলে।

জানা যায়, ৩ জুলাই রাত প্রায় ২ টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভিকটিমের পরিবার জানান, ২ জুলাই বুধবার, সন্ধ্যা প্রায় সাড়ে ৬ টার দিকে আমাদের শিশু মেয়েকে পাশের বাড়ির আ. মালেকের ছেলে বিল্লাল হোসেন (১৮) তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাঁর মা শুনতে পেয়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে অভিযুক্তের ঘর থেকে উদ্ধার করে মেয়েকে নিজ ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পর মেয়েটি যখন প্রস্রাব করতে যায় তখন রক্তক্ষরণ দেখে তাঁদের পরিবারের লোকজন সন্দেহ পোষণ হয় এবং শিশুটির অবস্থা আশংকাজনক দেখে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এমতাবস্থায় তারাকান্দা থানা পুলিশকে ঘটনার বিষয়টি জানালে পুলিশ এসে বিল্লালকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করান।শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন– ‘শিশুটিকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। থানায় মামলা হয়েছে। আইনানুগ সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.