৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এ দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হয়েছে।
এছাড়াও সরকারের বিভিন্ন দফতরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ নির্বাহী প্রশাসন সংক্রান্ত সূত্র নিশ্চিত করেছে।







