বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

ভারতে

হিন্দুত্ববাদী মবের শিকার এক মুসলিম যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের মবের শিকার হয়েছেন এক মুসলিম যুবক।

মঙ্গলবার (১ জুলাই) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের হরিদুয়ারে মুঈব নামের ২২ বছর বয়সী এক মুসলিম যুবক উগ্র হিন্দুত্ববাদীদের মবের শিকার হয়েছেন। গত ২৬ জুন নগরীর গুরুকুল কাংগড়ি বিশ্ববিদ্যালয়ের নিকটে ১০ জন উগ্র হিন্দুত্ববাদীর একটি দল তার উপর হামলে পড়ে এবং নির্মমভাবে আহত করে।।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুঈবকে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে আক্রমণ করা হয়। লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পিটানো হয় এবং আধমরা অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হয়।

তাকে উদ্ধার করা পথচারীরা জানান, তারা তাকে আধমরা অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। জীবিত আছেন বুঝতে পেরে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা দেখে তার পরিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালটির দৈনিক চিকিৎসা ব্যয় বহনযোগ্য না হওয়ায় পরবর্তীতে তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মুসলিম যুবকটির পরিবার স্থানীয় সমাজকর্মীদের সহায়তায় কানখাল থানায় হিন্দুত্ববাদী মবের ব্যাপারে একটি এফআইআর করে। অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করে। এতে পবন নামের এক ব্যক্তিকে আটকও করা হয়। কিন্তু পরবর্তীতে আবার ছেড়েও দেওয়া হয়। এমন উগ্র হিন্দুত্ববাদী নৃশংসতার মামলায় তাই এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। হামলায় জড়িতদের কেউই এখনো গ্রেপ্তার হয়নি।

স্থানীয় সমাজকর্মীরা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, কর্তৃপক্ষ এই ধরণের হামলার শিকার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচার প্রদানে ব্যর্থ হচ্ছে। তারা অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় আনার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.