আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
গত বছরের ২৫ অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনে ২২৭ জনকে মারার হুমকি দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই কথোপকথনের মাধ্যমে যারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষী, বাদী ও তদন্ত কার্যক্রমের সাথে যুক্ত, তাদের হুমকি দেয়া হয়েছে। এর মাধ্যমে ট্রাইব্যুনালের কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে।








