বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘বড় ছেলে’ অপূর্ব যেভাবে সেরাদের কাতারে…

বিনোদন প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেড় দশক ধরে টিভি নাটকে অভিনয় করছেন। রোমান্টিক নায়ক হিসেবে শীর্ষ অবস্থান গড়ে তুলেছেন তিনি। নাটক ছাড়াও ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে চলেছেন এ অভিনেতা।

এ ছাড়া টালিউডের সিনেমাতেও অভিনয় করেছেন অপূর্ব। ‘গ্যাংস্টার রিটার্ন’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। আবার ‘ব্যাকডেটেড’ নামের একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন অপূর্ব। কিন্তু সিনেমায় নয়, তার ক্যারিয়ার মজবুত আছে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। আর দীর্ঘ এই দেড় দশকে ‘বড় ছেলে’ নাটকটি তার ক্যারিয়ারের বাঁক বদলে দিয়েছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন অপূর্ব। তার প্রথম কাজ ছিল একটি নেসক্যাফের বিজ্ঞাপন। এটি পরিচালনা করেন অমিতাভ রেজা। এরপর থেকে টানা বিনোদন জগতে কাজ করে চলেছেন তিনি। পেয়েছেন তুমুল জনপ্রিয়তাও।

বিজ্ঞাপনের পর নাটকে অভিনয় শুরু করেন অপূর্ব। তার প্রথম অভিনীত নাটকের নাম ‘বৈবাহিক’। এটি পরিচালনা করেন গাজী রাকায়েত। সেই থেকে ১৮ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন এ অভিনেতা। তার অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে রয়েছে। এ দেশের টিভি নাটকের বেশিরভাগ পরিচালকের পরিচালনায় তিনি অভিনয় করেছেন। তার সময়ের শীর্ষ নায়িকাদের বিপরীতেও তিনি অভিনয় করেছেন। অনেক নায়িকার সঙ্গেই তার জুটি গড়ে উঠেছে। টিভি নাটকের নতুন জেনারেশনের নায়িকাদের বিপরীতেও তিনি অনবদ্য অভিনয় করে চলেছেন।

টিভি নাটকে নানারকম চরিত্রে অভিনয় করে চলেছেন অপূর্ব। রোমান্টিক নায়ক হিসেবে বেশি পরিচিতি পান তিনি। তার দীর্ঘ ক্যারিয়ারে তুমুল সাড়া জাগানো নাটক অনেক রয়েছে। তবে ‘বড় ছেলে’ নাটকটি তার ক্যারিয়ার সবচেয়ে বেশি বাঁক বদলে দিয়েছে। সব তারকার ক্যারিয়ারে কম বেশি উত্থান-পতন দেখা যায়। তেমনি তার ক্যারিয়ারেও ধরেছিল ভাটার টান। আর ‘বড় ছেলে’ নাটকটি প্রচার হওয়ার পর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি।

কোটি কোটি দর্শক ‘বড় ছেলে’ নাটকটি দেখেছেন। এ নাটকটি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ভিন্ন এক মাত্রা যোগ করেছে তার ক্যারিয়ারে। টিভি নাটকের মানুষেরা একবাক্যে স্বীকার করেছেন—’বড় ছেলে’ অপূর্বর ভাগ্য বদলে দিয়েছে। সেই সঙ্গে বদলে দিয়েছে তার ক্যারিয়ারও।

‘বড় ছেলে’ দর্শকরা গ্রহণ করেছেন, দীর্ঘ কয়েক বছর নাটকটির ভিউ সবচেয়ে বেশি ছিল— এ দেশের টিভি নাটকের ইতিহাসে ছোট-বড় সব বয়সী দর্শকরা এ নাটক পছন্দ করেছেন। তরুণ-তরুণীদের ভীষণ পছন্দের নাটক এটি। প্রেম-ভালোবাসা ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘বড় ছেলে’ নাটকটি সবাইকে ছুঁয়ে গেছে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এ ছাড়া বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তার মধ্যে ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজ দুটি তাকে দর্শকপ্রিয়তা দিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.