রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

বিবাহ বিচ্ছেদের গুজব আর নয় : অভিষেক

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

তাদের নিয়ে গুজব যেন থামেই না। অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই—বলিউডের আলোচিত দম্পতি। কখনো বিচ্ছেদ, কখনো দূরত্ব, আবার কখনো একসঙ্গে দেখা না যাওয়াকে কেন্দ্র করে একের পর এক কানাঘুষা। এত বছর এসব নিয়ে চুপ ছিলেন অভিষেক। এবার বললেন—স্পষ্ট করে।

সম্প্রতি ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘গুজব শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকেও কষ্ট দেয়। আগে এসব আমাকে খুব একটা প্রভাবিত করত না। কিন্তু এখন আমার পরিবার আছে। এখন এটা আমাদের সবার ওপর প্রভাব ফেলে। এটা খুবই দুঃখজনক।’

২০০৭ সালে বিয়ে করেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। তাদের ঘরে আসে একমাত্র মেয়ে, আরাধ্যা। এত বছর একসঙ্গে থেকেও একটার পর একটা গুজব ঘিরে রেখেছে তাদের। অভিষেক বললেন, ‘মানুষ নেতিবাচক খবরের প্রতি দুর্বল। তাই কেউ যদি কিছু বাজে মন্তব্য করে, সেটা নিয়ে গল্প বানানো হয়।’

কিন্তু অভিষেক জানিয়ে দিলেন, ‘আমি নিজের জন্য বাঁচি। আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই। যে কয়েকজনের কাছে আমার জবাবদিহি করতে হয়, তারা জানে আমি কে।’

একই সাক্ষাৎকারে অভিনেতা জানান, শুধু অনলাইনে নয়, কাছের মানুষদের মধ্যেও গুজব ছড়ায়। এমনকি নিজের এক বন্ধুকেও তিনি মুখের ওপর বলেছিলেন, ‘সরাসরি বলো, অন্যের মতো পেছনে কথা বলো না।’

অভিষেক বলেন, ‘কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কারও সম্পর্কে বাজে কথা বলা খুব সহজ। কিন্তু সামনে দাঁড়িয়ে কেউ সেটা বলতে পারবে না। তারা ভাবে না, এসব কতটা গভীরভাবে কাউকে আহত করে।’

অভিনয়ের অভিষেক এখন ব্যস্ত ‘কালীধর লাপাতা’ নিয়ে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৪ জুলাই, জি ফাইভে। পাশাপাশি, শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এও দেখা যাবে তাঁকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.