শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

আমাদের ভয় ভেঙে গেছে, নতুন কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না: নাহিদ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমাদের ভয় ভেঙে গেছে। নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে গড়ে উঠতে দেবো না। শহীদরা রক্ত দিয়েছেন, প্রয়োজন আমরা আবার রক্ত দেবো।

মঙ্গলবার (১ জুলাই) গাইবান্ধায় পৌর শহীদ মিনারে জুলাই পদযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান হাজারো মানুষ আহত ও শহীদ হয়েছেন একটা নতুন বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে মানুষ কথা বলতে গেলে পুলিশ আক্রমণ চালাবে না, মত প্রকাশ করতে গেলে লাঠিচার্জ করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারবে। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ করা শিখিয়েছে।

তিনি বলেন, অনেকদিন ধরেই গাইবান্ধাবাসী নানা বৈষম্যর শিকার হয়ে আসছেন। এবার গাইবান্ধা থেকেই দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি। আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। তাকে এই দেশ থেকে উৎখাত করেছি। কিন্তু জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ পাইনি। এবার নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি।

তিনি আরও বলেন, ১৬ বছর হাসিনাসহ তার দোসররা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করছে। তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করবো। রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য একদলকে সরিয়ে অন্যদলকে ক্ষমতায় বসানোর জন্য কেউ রক্ত দেয়নি।

নাহিদ বলেন, নতুন বাংলাদেশে আমরা দখল, চাঁদাবাজি, লুটপাটের আর কোনো সুযোগ দেবো না। ইনশাআল্লাহ দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা ঘরে ফিরব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.