মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৫

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে, ট্রাকের সাথে সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতদের মধ্যে দুজন চিকিৎসক ছিলেন যাদের বাড়ি যশোরের সদর উপজেলায়। নিহতরা হলেন- জিল্লুর রহমান (৬৫), ডা. জালাল (৬৪), ডা. আ. হালিম (৫৫) ও ট্রাক হেলপার মো. হাসিব।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখীলেনে, সিংপাড়া- নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, খুলনার যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্য-বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুজন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও দুজনের।

নিহতদের মধ্যে তিনজন বাস যাত্রী ও একজন ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইওয়ে থানার অফিসের ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এক্সপ্রেসওয়েতে। অভিযুক্ত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়ার শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের স্বজনদের কাছে।

তিনি আরও জানান,ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। মাত্র অতিরিক্ত গতির কারণে, সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.