মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

চীন সফর শেষে বিদায়ী বক্তব্যে যা বললেন মির্জা ফখরুল

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফর শেষে ফেরার পথে আজ শুক্রবার (২৭ জুন) চীনের শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে এদিন সকালে চীন সফররত বিএনপির প্রতিনিধি সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন। সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন।

পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

শিয়ান বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।’

বিএনপির প্রতিনিধি দলটি রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গত রবিবার রাত চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.