সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান ১৪৪৭, বসন্তকাল

‘আকাম-কুকাম করে এখন ভালো কথা বলে লাভ নাই’

‘মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’– গ্রেফতার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাবেক সিইসি আউয়ালকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটা তো উনার মত। উনার মতামতের ওপর আমাদের তো বক্তব্য দেয়ার কিছু নাই। এখন তো অনেকে ভালো ভালো কথা বলবেই। সব আকাম-কুকাম করে এখন ভালো-ভালো কথা বলে তো লাভ নাই।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এর আগে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। আমীর খসরু ছাড়াও দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বৈঠকে অংশ নেন।

সংস্কার প্রসঙ্গে আমির খসরু তিনি বলেন, ঐকমত্যের পরিপ্রেক্ষিতে যেসব সংস্কার করা সম্ভব, সেসব সংস্কার হবে। এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা-ভাবনা আছে, দর্শন আছে, ভবিষ্যৎ আছে। সুতরাং এখানে সব জায়গায় ঐকমত্য হওয়ার সুযোগ নাই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জুলাই সনদে স্বাক্ষর করলো এনসিপি
শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান
কারিগরি শিক্ষকদের জানুয়ারির বেতন ছাড়
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার
আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান
কাল শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
নবনির্বাচিত এমপি ও মন্ত্রিপরিষদের শপথ কাল মঙ্গলবার
রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রীর ব্রেন টিউমার অপসারণ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.