বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে কার্গোডুবি, ১০ নাবিক জীবিত উদ্ধার

শুক্রবার (২৭ জুন) সকালে অন্য একটি লাইটারের সঙ্গে সংঘর্ষে জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বন্দরের হারবার বিভাগ ও ডুবে যাওয়া কার্গো এমভি মিজান-১ জাহাজের মাস্টার মো. শওকাত শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের কলকাতার ভেন্ডেল থেকে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে দিয়ে আসছিল, যা ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার সময় মোংলা পশুর চ্যানেল ও ঘষিয়াখালী ক্যানেলের ত্রি-মোহনায় যাত্রা বিরতি করছিল। সকালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি লাইটারের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

মাস্টার মো. শওকত শেখ আরও জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে অ্যাংকর করা অবস্থায় ছিল। এ সময় এমভি কে. আলম গুলশান-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ ধাক্কা দিয়ে তাদের জাহাজের ওপর উঠিয়ে দেয়। এতে ডুবে যায় এমভি মিজান-১ নামে কার্গো জাহাজটি।

তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ ছিল। জাহাজে থাকা ১০ জন নাবিক অন্য নৌযানের সহায়তায় কিনারে উঠতে সক্ষম হয়েছে। সামান্য আহত হলেও তেমন বড় কোনো ক্ষতি হয়নি নাবিকদের। কার্গো জাহাজে থাকা নাবিকরা প্রাণে রক্ষা পেলেও তাদের নগদ টাকা ও মূল্যবান মালামাল কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ‘মোংলা পশুর নদী ঘষিয়াখালী মোহনায় কার্গো জাহাজ ডুবে গেছে। এ ব্যাপারে বন্দরের হারবার বিভাগ থেকে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য একটি টিম সেখানে পাঠানো হয়েছে। তবে কার্গোটি মেইন চ্যানেল থেকে অনেকটা দূরে ডুবে আছে। বন্দরে দেশ-বিদেশি জাহাজ গমনাগমনের মূল চ্যানেল সুরক্ষিত রয়েছে। চ্যানেল দিয়ে পণ্যবাহী জাহাজ বা অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.