বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

বিগত তিন নির্বাচন নিয়ে অভিযোগ তদন্তে কমিটি গঠন

বিগত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের ব্যাপারে উত্থাপিত অভিযোগ এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামিম হাসনাইনকে সভাপতি করে ৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড ১) শমিম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুর হক (সুপণ), ঢাকা জেলা ও দায়ের জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে…

১. ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে পর্যবেক্ষক, দেশি ও বিদেশি তদারকি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনের প্রতিবেদন এবং গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ বিশ্লেষণ;

২. এসব নির্বাচনের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এবং সার্বিকভাবে এগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ ও বিশ্লেষণ;

৩. বিগত তিন নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ সীমাবদ্ধ করতে ও জনগণের ভোটাধিকার প্রদান বাধাগ্রস্ত করতে তৎকালীন ক্ষমতাসীন দল ও সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণ;

৪. নির্বাচনসমূহে তৎকালীন নির্বাচন কমিশন, এর সচিবালয় এবং প্রশাসনের ভূমিকা বিশ্লেষণ;

৫. নির্বাচন কার্যক্রমে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা বিশ্লেষণ;

৬. তৎকালীন নির্বাচন কমিশনসমূহের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়মের অভিযোগসমূহ যাচাই ও অনুসন্ধান;

৭. বিশ্লেষণের ভিত্তিতে উল্লিখিত নির্বাচনসমূহে অনিয়মের দায়-দায়িত্ব নির্ধারণ; এবং

৮. ভবিষ্যতের সকল নির্বাচনকে সুষ্ঠু করতে সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান, নির্বাচন কমিশন ও প্রশাসনিক আয়োজনের কাঙ্ক্ষিত ভূমিকা, পরিবর্তন ও রূপরেখা বিষয়ে সুপারিশ প্রদান।

৩.২. কমিটি কার্যপরিধি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে।

৩.৩. মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে তদন্ত কার্য পরিচালনায় সাচিবিক সহায়তা প্রদান করবে এবং নির্বাচন কমিশন কমিটিকে লজিস্টিক ও তথ্য সহায়তা প্রদান করবে।

৩.৪. কমিটি প্রয়োজনে যে কোনো দপ্তরের দলিল দস্তাবেজ তলব করতে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

৩.৫. কমিটি তদন্তের প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

৪. এটি অবিলম্বে কার্যকর হবে।

গত ১৭ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির
‘যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে’
‘আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.