বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণের মাধ্যমে স্বৈরাচারকে রুখে দেয়া হয়েছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ বড় ধরনের অর্জন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এজন্য প্রথমে সাংবিধানিকভাবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এমন কোনো আইন সংসদে পাশ করা যাবে না। এছাড়া, বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতের প্রস্তাব করেছে বিএনপি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানো যাবে না। বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এতে কোনো বিভাগ অপর বিভাগের উপর প্রভাব বিস্তার করতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা শহীদদের রক্তাক্ত পিচ্ছিল রাজপথের ওপর দাঁড়িয়ে আছি। তাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনেক ছিল। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ বলে এই দেশের ভবিষ্যত হুমকির মধ্যে পড়বে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে সবাইকে এক থাকতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যে দেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীন থাকে সেই দেশে গণতন্ত্রও শতভাগ থাকে। সাংবাদিকরা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.