মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

গত ২৪ ঘন্টায় ৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ইরানে যুদ্ধবিরতি শুরু হলেও অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে ত্রাণের জন্য যাওয়া অসহায় মানুষগুলো দখলদারদের নৃশংস হামহার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন।

গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০০ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক  প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ।

গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে, যা বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে।

নুসেইরাত শরণার্থী ক্যাম্পে, নেটজারিম জংশনের কাছে ত্রাণের জন্য আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

একই হাসপাতাল সূত্র জানিয়েছে, আল-মাওয়াসিতে অন্য একটি তাবুতে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনুসের পশ্চিমে একটি বাড়ি লক্ষ্য করে চালানো আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে।

আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে কমপক্ষে দুইবার হামলা চালানো হয়েছে। আল-আকসা টিভি এবং ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানায়, ইসরায়েলি বাহিনী খান ইউনুসের মাজাইদা এলাকায় আবু আরব পরিবারের তাবু লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের মধ্যে শিশু ও ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীরাও রয়েছেন।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় বুধবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের মধ্যে অনেকেই খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও সংবাদ সংস্থাগুলোর চিকিৎসা সূত্র।

আনাদোলু বলছে, গাজার পূর্বাংশে শাজাইয়া এলাকায় দুটি বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার নেৎজারিম করিডোরে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আটজন নিহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিম অংশে তিনজন সহায়তা প্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম গাজা শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। আহত হয়েছেন আরও অনেকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.