মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

কাতারে আমিরের জন্য মৌসুমি ফল পাঠালেন খালেদা জিয়া

কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে দোহায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়। ফল হস্তান্তর করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এনামুল হক চৌধুরী।

এই সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল, যিনি মন্ত্রণালয়ের একজন প্রটোকল অফিসার।

বিএনপি সূত্রে জানা গেছে, উপহার সামগ্রী বাংলাদেশ থেকে পাঠানো হয় ২৩ জুন ২০২৫ তারিখে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফল পাঠানোর সার্বিক দায়িত্বে ছিলেন ময়মনসিংহ বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.