মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৯৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, জুন মাসের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১৯৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৮০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩১০ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় ও জেলা হাসপাতালে রয়েছেন ৭৭০ জন রোগী।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল ছাড়া চট্টগ্রাম (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) ৫৮ জন, ঢাকার বাইরে ৩৫ জন, খুলনায় ৮ জন এবং রাজশাহীতে ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪২ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। যার মধ্যে নারী ১৭ জন ও পুরুষ ১৭ জন করে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৪ জনে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.