মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

রাজধানীতে ইশরাক সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। আহত হলেন, মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)।

আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নগর ভবন থেকে দুইজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। পরে আমরা জানতে পারি, তারা বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.