সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান ১৪৪৭, বসন্তকাল

আগামী মাস থেকেই ভাতা পাবেন ‘জুলাই যোদ্ধারা’

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস (জুলাই) থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে যেখানে ৫৪ বছর সময় লেগেছে, সেখানে অন্তর্বর্তী সরকার মাত্র সাত-আট মাসের মধ্যেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করেছে।

ফারুক-ই-আজম বলেন, এটাই সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ। আহত যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে কর্মসূচি নেয়া হয়েছে এবং আলাদা একটি অধিদফতর গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় স্থাপিত এই অধিদফতরে ২০ জন কর্মকর্তা কাজ করছেন। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই অধিদফতর সার্বক্ষণিক কাজ করবে।

তিনি আরো বলেন, জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সরকার এবং দেশের জনগণ আজীবন তাদের স্মরণ করবে।

তিনি বলেন, কেউ যদি এখনো তার স্বজনের খোঁজ না পেয়ে অভিযোগ করেন, তবে সরকার প্রয়োজন হলে গণকবর থেকে ডিএনএ পরীক্ষা করে তার যথাযথ খোঁজ বের করবে।

উপদেষ্টা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন অনুদান এবং মাসিক ভাতা পাবেন। ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

তিনি আরো বলেন, এরইমধ্যে গেজেট আকারে ৮৩৪ জন ‘জুলাই শহিদ’ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক শহিদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হয়েছে এবং বাকি ২০ লাখ টাকা আগামী ২০২৫-২৬ অর্থবছরে প্রদান করা হবে। শহিদ পরিবারের সদস্যদের মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।

ফারুক-ই-আজম জানান, ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন রয়েছেন, যারা গুরুতর আহত হয়ে অন্যের সহায়তা ছাড়া চলাচল করতে পারেন না। তারা এককালীন ৫ লাখ টাকা পাবেন, যার মধ্যে ২ লাখ টাকা এরই মধ্যে প্রদান করা হয়েছে এবং বাকি ৩ লাখ টাকা আগামী মাসে দেওয়া হবে। এ ছাড়া তারা আজীবন চিকিৎসা সুবিধা, বিদেশে উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পাবেন। গুরুতর আহত ৭ জনকে এরই মধ্যে তুরস্কে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ৯০৮ জন। তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন, যার মধ্যে ১ লাখ টাকা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে এবং বাকি ২ লাখ টাকা আগামী মাসে প্রদান করা হবে। তাদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ১০ হাজার ৬৪২ জন। তারা এককালীন ১ লাখ টাকা পেয়েছেন এবং আগামী মাস থেকে ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

উপদেষ্টা বলেন, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই দিনটি জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

তিনি জানান, ৮৩৪ শহিদ পরিবারের মধ্যে ১৩৪ জন পরিবার ওয়ারিশ জটিলতার কারণে এখনো সম্পূর্ণ অর্থ পাননি। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

সূত্র: বাসস

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান
কাল শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
নবনির্বাচিত এমপি ও মন্ত্রিপরিষদের শপথ কাল মঙ্গলবার
রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রীর ব্রেন টিউমার অপসারণ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর
নতুন রাষ্ট্রপতি: সর্বোচ্চ আলোচনায় ২ জন
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.