শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

আওয়ামী লীগ-বিএনপি একই চরিত্রের: ফয়জুল করীম

আওয়ামী ও বিএনপি চরিত্র একই রকম বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।

তিনি বলেন, আওয়ামী-বিএনপি একই চরিত্রের। এদের কথা ও কাজ একই ধারার। দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই। শপথ ছাড়াই চেয়ার দখল করা, বিচারকদের ওপরে চাপ প্রয়োগ করার কাজও হচ্ছে। একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে।

রোববার (২২ জুন) লালমনিরহাটে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় আমাদের ব্যাপারে কথা বলেন। এরা জিয়াউর রহমানের নীতি-আদর্শ ও কর্মকৌশল জানে না।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.