মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

সাত পুলিশ সুপারকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাজি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে পিবিআইতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞাকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. সজীব খানকে সিআইডিতে, এপিবিএনের সুদীপ্ত রায়কে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহামদ্দ বদরুল আলমকে সিআইডিতে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাহাত গাওহারীকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.