মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা ইসরায়েলের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর, আল জাজিরার।

আজ রোববার (২২ জুন) এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরায়েল রাষ্ট্রের আকাশসীমা প্রবেশ এবং প্রস্থানের জন্য বন্ধ রয়েছে।

তবে মিশর ও জর্ডানের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

শনিবার রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় এসব হামলা চালানো হয়। এই ঘটনায় পাল্টা হুংকার এসেছে ইরানের দিক থেকেও। তারা ইসরায়েলসহ তাদের সামরিক সহযোগিতা করা দেশগুলোকে টার্গেট করা হবে বলে জানায়।

সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের বিপরীতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় ‘খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর’কে হুঁশিয়ারি দিতে দেখা যায়।

এখন দেখার বিষয়, নিজেদের দেয়া বিবৃতি কতটা আমলে নেয় ইরান, এমনকি পাল্টা প্রতিক্রিয়ায় কী করে তারা। আপাতত বিশ্ববাসীর শঙ্কাময় দৃষ্টি সেদিকেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.