মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

আ’লীগকে নিষিদ্ধ করিনি, ভোটে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: ড. ইউনূস

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ জুন) বিবিসি বাংলা এক বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে। ব্রিটেন সফরকালে বিবিসি ইংরেজিকে সাক্ষাৎকার দেন তিনি।

ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও অন্তর্ভুক্ত। দলটি নির্বাচনে থাকবে কি না, সেটা ইসির এখতিয়ার।”

শেখ হাসিনার দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে, সেটিই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।”

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের বিষয়ে ড. ইউনূস বলেন, “বিচার একটি চলমান প্রক্রিয়া। তাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের তাকে ধরে আনার কোনো ক্ষমতা নেই।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.