মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

মুক্তাগাছায় সৃজনশীল তিন ব্যাক্তির শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

মুক্তাগাছা সাহিত্য সংসদ আয়োজিত মনন ও সৃজনশীল প্রয়াত তিন ব্যাক্তির শোক ও স্মরণসভা অনুষ্টিত হয়।

শুক্রবার (২০ জুন) সাহিত্য সংসদের কার্যালয়, মুক্তাগাছা পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত কিংবদন্তি’র ৩য় তলায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধা, বরেণ্য গবেষক ও চিকিৎসক আব্দুর রাজ্জাক, মনন ও সৃজনশীল মানুষ গোলাম মোস্তফা, ফয়েজ আহম্মেদের শোক ও স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি, গবেষক অধ্যক্ষ আলী ইদ্রিস।

কবি সুরঞ্জিত বাড়ই’র সঞ্চালনায় শোক ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফার বড় ছেলে কবি সোহার্য ওসমান, কথাসাহিত্যিক ও অনুবাদক শাখাওয়াত বকুল, শীর্ষবিন্দু সম্পাদক সেলিম সাইফুল, পাঠচক্র আহবায়ক কবি শফিক সিদ্দিকী, চিকিৎসক রইসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম, সম্মানিত সদস্য জুবাইর আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ জুন ২০২৫ ছিলো বিশিষ্ট গবেষক, চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এঁর ৭ম মৃত্যু বার্ষিকী।

এছাড়া মুক্তাগাছা সাহিত্য সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক কবি সোহার্য ওসমান এর পিতা গোলাম মোস্তফা এবং সম্মানিত সদস্য হাসান মাসুদের পিতা ফয়েজ আহম্মেদ গত ১০ জুন পরলোক গমন করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.