শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার

খুলনায় দেশি-বিদেশি অস্ত্র এবং ১০৫ পিস ইয়াবাসহ নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সালাউদ্দিন বুলবুল এবং একই ওয়ার্ড যুবদল সভাপতি তৌহিদুর রহমান তৌহিদকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

আটককৃতরা হলেন—টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তৌহিদ এবং তার ছেলে শেখ মো. তাসফিকুর রহমান, টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে যৌথবাহিনী নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোড এলাকায় বাবুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। অভিযানটি ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে। অভিযানের সময় সেখান থেকে বাবুল মোল্লার ছেলেসহ মোট ৪ জনকে আটক করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও দুটি গুলি, একটি ওয়ান শুটারগান ও চারটি গুলি, একটি দেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, তিনটি চা-পাতি (বোমা সদৃশ বস্তু), ১৭০ গ্রাম গানপাউডার, ১০৫ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন এবং তিনটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, যৌথবাহিনী আটকৃত চারজনকে সকালে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.