শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭, বসন্তকাল

আর চুপ থাকার সময় নেই, ইশরাকের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে : আসিফ মাহমুদ

নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দখলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আর চুপ করে থাকার মতো সময় নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে আলোচনা চলছে এবং দ্রুত সিদ্ধান্ত আসবে।

বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এই মুহূর্তে ডেঙ্গুর মতো গুরুতর জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগ কাজ করলেও দক্ষিণ সিটিতে স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে স্বীকার করেন উপদেষ্টা। তিনি বলেন, “সিটি করপোরেশনগুলোর কার্যক্রম হয়তো সারফেসে আপনারা দেখছেন না। তবে আমরা ডেডিকেটেডলি কাজ করছি এবং শিগগিরই বিস্তারিত জানাব। দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। আমরা চেষ্টা করছি বাইরে থেকে যতটা সম্ভব নাগরিক সেবা অব্যাহত রাখতে।”

সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে— সরকার কি এ পরিস্থিতিতে নতজানু? জবাবে উপদেষ্টা বলেন, “সরকার এককভাবে নয়, সমন্বিতভাবে সিদ্ধান্ত নেয়। সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে হলে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তবে পরিস্থিতি যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, তাতে আর চুপ করে থাকার সুযোগ নেই। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে।

গত সোমবার ও মঙ্গলবার ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক ও ওয়ার্ড সচিবদের সঙ্গে বৈঠকের পর বুধবার (১৫ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

এ সময় ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। ডিএসসিসির একাংশের কর্মচারীরাও তাকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে তার পক্ষে অবস্থান নেয়।

ইশরাক হোসেনের এই ‘স্বঘোষিত’ মেয়র পদ গ্রহণ ও নগর ভবন দখলের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলেও সরকার এখনো আলোচনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

১০ হাজার লিটার তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী
দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু
তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া পাহারা
‘সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব’
১৬ মার্চ থেকে প্রচারণায় নামছে প্রার্থীরা
আজ তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
অস্কার উপস্থাপনায় প্রিয়াঙ্কা চোপড়া
বোমায় কাঁপছে তেহরান, নিহত বেড়ে ১৩৩২
বদরের যুদ্ধের ঘটনায় মুমিনদের শিক্ষা
বিদায়, বেইলি রোড…
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি
ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.