শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘এপ্রিলে নির্বাচন, সময়মতো রোডম্যাপ দেবে ইসি’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দেবে।

সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন আর সেই সম্ভাবনা নেই। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, কিন্তু তা দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের জন্য একটি কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু যেসব দৈনন্দিন সেবা দেয়ার কথা, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তা দিতে পারছি না।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু করা যাবে তা দেখা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হবে।’

এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ পড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

১০ হাজার লিটার তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী
দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু
তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া পাহারা
‘সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব’
১৬ মার্চ থেকে প্রচারণায় নামছে প্রার্থীরা
আজ তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
অস্কার উপস্থাপনায় প্রিয়াঙ্কা চোপড়া
বোমায় কাঁপছে তেহরান, নিহত বেড়ে ১৩৩২
বদরের যুদ্ধের ঘটনায় মুমিনদের শিক্ষা
বিদায়, বেইলি রোড…
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি
ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.