শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭, বসন্তকাল

নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন ইলন মাস্ক

ইলন মাস্ক চলতি সপ্তাহে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ধারণা উত্থাপন করেছেন, যা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চলমান বিরোধকে আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন অনেকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, ট্রাম্পের সঙ্গে চলমান ‘বিরোধের’ মাঝে, সামাজিক মাধ্যম এক্সে একটি জরিপ চালান ইলন মাস্ক। যেখানে তার ২২০ মিলিয়ন অনুসারীকে জিজ্ঞাসা করা হয়, ‘যুক্তরাষ্ট্রে কি এমন একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার সময় এসেছে যারা আসলে মধ্যবর্তী ৮০ শতাংশের (মানুষের) প্রতিনিধিত্ব করে?’

ওই জরিপে সাড়া দেয়া ৮০ শতাংশ মানুষ এই ধারণাকে সমর্থন করেছেন বলে তুলে ধরে, টেসলার সিইও গেল শুক্রবার সন্ধ্যায় একটি পোস্টে বলেন, ‘এটাই ভাগ্য’।

মাস্ক পরবর্তীতে একজন সমর্থকের নতুন দলটির নাম ‘আমেরিকা পার্টি’ রাখার পরামর্শকে সমর্থন করেন।

এটি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকানদের সমর্থনে ২৩৯ মিলিয়ন ডলার ব্যয় করেছিল।

তবে অনেকে বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা বড় চ্যালেঞ্জ। কারণ ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং প্রতিষ্ঠিত অন্যান্য দলের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে থাকা যেকোনো নতুন দলকে তার প্রার্থীদের তালিকাভুক্ত করার জন্য জটিল, রাজ্য-নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলো অতিক্রম করতে হবে।

এদিকে, নতুন দল প্রতিষ্ঠার পরিবর্তে ‘ভেতর থেকে’ একটি প্রধান দলকে সংস্কার করার প্রস্তাবও দেয়া হয়েছে একটি পোস্টে। ইলন মাস্ক সেটিও বিবেচনা করছেন বলে মনে করা হচ্ছে, কারণ ওই পোস্টের উত্তরে ইলন মাস্ক লিখেছেন ‘হুম’।

যদিও ইলন মাস্ক রিপাবলিকান পার্টি ছাড়ার ব্যাপারে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

১০ হাজার লিটার তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী
দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু
তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জ্বালানিমন্ত্রী
এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া পাহারা
‘সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব’
১৬ মার্চ থেকে প্রচারণায় নামছে প্রার্থীরা
আজ তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
অস্কার উপস্থাপনায় প্রিয়াঙ্কা চোপড়া
বোমায় কাঁপছে তেহরান, নিহত বেড়ে ১৩৩২
বদরের যুদ্ধের ঘটনায় মুমিনদের শিক্ষা
বিদায়, বেইলি রোড…
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি
ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.