শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

ড. ইউনুসের রোডম্যাপকে ‘না’ বলল বিএনপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের  নির্বাচনী রোড ম্যাপকে না বলছে বিএনপি। ডিসেম্বরে নির্বাচনে অনড় তারা। দলটির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে তারা নির্বাচন দাবি করছে। আগামী বছরের এপ্রিলে কেন নির্বাচন তার যুক্তি প্রধান উপদেষ্টা খন্ডন করতে পারিনি বলেও দাবি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি’র।

আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এ সময়সীমার কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করতে এদিন রাতেই জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমার ক্ষেত্রে বৈরী  আবহাওয়া, রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম পরিচালনার চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে বিএনপি।

পাশাপাশি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে অপারগ অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করতে পারেননি বলে মনে করে দলটি।

জনগণের ভোটাধিকার নিশ্চিতে আর ‘অহেতুক’ বিলম্ব না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি জানিয়েছে বিএনপি। দ্রুত নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে ‘একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে’ দায়ী করেছে দলটি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি বলেছে, নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করছেন। নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.