রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঈদের আগের দিন প্রাণ গেলো ২১ জনের, আহত প্রায় শতাধিক

ঈদুল আজহার আগের দিন, শুক্রবার (৬ জুন), দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জনের বেশি।

বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায়। এছাড়া ময়মনসিংহ, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও মাদারীপুরেও দুর্ঘটনার খবর মিলেছে।

গাইবান্ধা:
জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন—বেতকাপা ইউনিয়নের লিয়াকত হোসেন (১৮), ইউনুছ (২০), ও অটোরিকশাচালক গনি মিয়া (৪০); বোয়ালিয়া গ্রামের আজিজার রহমান (৪০) ও আজিবর রহমান (৪০); কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২)। একজন নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ময়মনসিংহ:
তারাকান্দায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের, যাদের মধ্যে রয়েছে বাবা-ছেলে। নিহতদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে হাসান (৮), তারাকান্দার শরীফ মিয়া (২৫) এবং হাবিবুর রহমান হবি (৪৫)। এ সময় আরও অন্তত ১২ জন আহত হন। এছাড়া শেরপুর তারাকান্দি নিহত একজন। এবং আহত ১৫ জনের বেশি।

ঝিনাইদহ:
জেলায় দুটি দুর্ঘটনায় মারা যান দুইজন। নিহতদের একজন আদনান (১০), অপরজন কলেজছাত্র কাজল (১৮)। আহত আরও দুজন চিকিৎসাধীন আছেন কোটচাঁদপুর হাসপাতালে।

টাঙ্গাইল:
কালিহাতীতে চলন্ত বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন দুইজন। বাসের ছাদ থেকে পড়ে মারা যান পাবনার রানা ইসলাম (২৩)। অন্যজন ট্রেন থেকে পড়ে মারা যান, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

কিশোরগঞ্জ:
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তারা হলেন দুলাল মিয়া (৪৫) ও শাহাব উদ্দিন (৫৫)। আহত হয়েছেন আরও একজন।

কুমিল্লা:
দুই উপজেলায় বাস খাদে পড়ে দুই নারী নিহত হন। নিহতরা হলেন নেত্রকোণার সুমাইয়া আক্তার (১৯) ও পুষ্প আক্তার (২৪)। আহত হয়েছেন প্রায় ২০ জন।

মাদারীপুর:
একটি মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক কিশোর প্রাণ হারান। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.