শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

হজের খুতবা দিচ্ছেন শায়খ ড. সালেহ বিন হুমাইদ

আজ পবিত্র আরাফাতের দিন। সারা বিশ্বের ১৫ লাখে বেশি হাজি হজের মূল কার্যক্রম পালন করতে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।
প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবা অনুবাদ সম্প্রচার করা হচ্ছে।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এবার বাংলাসহ ৩৪টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় হজের খুতবা শুরু হয়।

এ বছর আরবি ছাড়াও আরো ৩৩টি ভাষায় হজের খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভাষাগুলো হলো আরবি, উর্দু, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফার্সি, হাউসা, চায়নিজ, রাশিয়ান, বাংলা, তুর্কি, মালয় (বাহাসা মেলায়ু), স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, ফিলিপিনো, আমহারিক (ইথিওপিয়া), বসনিয়ান, হিন্দি, ডাচ, থাই, মালায়লাম, সোয়াহিলি, পশতু, তামিল, আজারবাইজানীয়, সুইডিশ, উজবেক, আলবেনিয়ান, ফুলানি (ফুলা), সোমালি, রোহিঙ্গা ও ইওরুবা।

এ বছর ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি ছাড়াও অনুবাদ কার্যক্রমে আরো রয়েছেন আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

বাংলা ভাষায় হজের খুতবার লাইভ অনুবাদ শোনা যাবে। এ জন্য যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে একটি বাংলা ভাষা নির্বাচন করতে হবে। আর ইউটিউব চ্যানেল টিউব সারমন (https://www.youtube.com/¦tubesermon) থেকেও লাইভ বাংলা অনুবাদ শোনা যাবে।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ১৪৩৯ হিজরি মোতাবেক ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু পাঁচটি ভাষায় তা সম্প্রচার করা হয়।

পরে ২০২০ সাল থেকে বাংলা ভাষায় অনুবাদ শুরু হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.