সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন হাজীরা

আজ পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন হাজীরা।

স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের পর আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হন তারা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন হাজীরা।

আরফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। যা ৩৪টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে।

তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এরপর মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ্ব ইদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন তারা। পরে, কাবা শরীফ তাওয়াফ করবেন।

আগামী ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন ১৫ লাখের বেশি হাজী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.