বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

গুমের ঘটনায় হরর মিউজিয়াম গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

গুমের শিকারদের ঘটনা নিয়ে একটি হরর মিউজিয়াম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৪ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী গুম সংক্রান্ত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনটি হস্তান্তর করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় কমিশনের সদস্য নূর খান, সাজ্জাদ হোসেন ও নাবিলা ইদ্রিসসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কী ভয়াবহ একেকটি ঘটনা! আমাদের সমাজের “ভদ্রলোকেরা”, আমাদেরই আত্মীয়–পরিজনেরা এ ঘটনাগুলো ঘটিয়েছে।’ তিনি প্রতিবেদনের তথ্য ঘিরে একটি হরর মিউজিয়াম প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং বলেন, ‘তিন ফিট বাই তিন ফিট খুপরির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার নির্মমতার চিত্র মানুষের সামনে তুলে ধরা উচিত।’

প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের নির্দেশ দেন এবং বলেন, এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে। তিনি প্রতিবেদনভিত্তিক করণীয়গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে পাঠানোরও নির্দেশ দেন, যাতে দ্রুত বাস্তবায়ন শুরু করা যায়।

কমিশন জানায়, এখন পর্যন্ত তাদের কাছে ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে, যার মধ্যে ১ হাজার ৩৫০টি যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে। সদস্যদের ধারণা, অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। এখনও গুম হওয়া তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গুমের ঘটনায় জড়িত কিছু কর্মকর্তা আত্মশুদ্ধির প্রয়াসে কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি দুইজন কর্মকর্তা লিখিতভাবে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন, যা গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসমক্ষে এসব চিঠির বিষয় স্বীকারও করেছেন।
গুমের শিকার ব্যক্তিদের পরিবার যাতে ব্যাংক লেনদেনসহ কিছু নাগরিক সুবিধা পায়, সে বিষয়ে আইনি সংস্কারের পরামর্শও দিয়েছে কমিশন। প্রস্তাব করা হয়েছে, বিদ্যমান সাত বছরের নিখোঁজ থাকার শর্ত কমিয়ে পাঁচ বছরে আনা হোক।
প্রধান উপদেষ্টা কমিশনের সাহসী কাজের জন্য তাদের ধন্যবাদ জানান এবং বলেন, আপনারা ভয়ভীতি, হুমকি উপেক্ষা করে যে কাজ করছেন, তা ভবিষ্যতের মানবাধিকারকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.