বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২, ১৯ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

উত্তর প্রদেশের সাম্ভলে প্রকাশ্যে কুরবানী করা নিষিদ্ধ করেছে প্রশাসন!

ভারতের সাম্ভলে প্রকাশ্যে কুরবানী করা নিষিদ্ধ করেছে জেলার উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।

বুধবার (৪ জুন) মুসলিম মিররের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, উত্তর প্রদেশের সাম্ভলের জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেনসিয়া ঘোষণা দিয়েছেন যে, আসন্ন ‘বকরা ঈদে’ (কুরবানীতে) জেলার কোনো স্থানেই প্রকাশ্য কোরবানী দেওয়া যাবে না।

তিনি দাবী করেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সাম্ভলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং জনশৃঙ্খলা বজায় রাখা। কেউ যদি উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে বা নির্দেশিকা লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এছাড়া সমন্বয়ের উদ্দেশ্যে তিনি একটি শান্তি কমিটির সভা ডাকেন। সভায় সেইসব এলাকার প্রতিনিধিরা অংশ নেন যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সভার পর জেলা ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেন যে, ১৯টি নির্ধারিত স্থানে পশুর কুরবানী সীমাবদ্ধ থাকবে। এর বাইরে কোথাও কুরবানী দেওয়া যাবে না।

এই প্রসঙ্গে তিনি বলেন, শান্তি কমিটির সভায় সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে, প্রকাশ্যে বা খোলা জায়গায় কুরবানী দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, জেলায় গরু কুরবানী নিষিদ্ধ থাকলেও গত ৫ বছরে এমন কোনো আইনভঙ্গের ঘটনা ঘটেনি। ৭-৯ জুন পর্যন্ত কুরবানীর দিনগুলোতেও শান্তি বজায় থাকবে এবং ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

তিনি এই আশ্বাসও দেন যে, পবিত্র ঈদুল আজহার উৎসব পালনের সময় পানি, বিদ্যুৎ ও স্যানিটেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

মুসলিমদের ধর্মীয় নেতাদের তিনি পরামর্শ দেন যেনো এই ৩দিন বিকেল ৩টার মধ্যে কুরবানীর কাজ সম্পন্ন করা হয়। যেনো কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা না ঘটে।

যারা বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায়বে তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, অতীতে যারা গোলযোগে জড়িত ছিলো, তাদের মধ্যে প্রায় ৯০০ থেকে ৯৫০ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং শান্তিভঙ্গ হলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ম্যাজিস্ট্রেট পেনসিয়া আরো বলেন, কুরবানীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা যাবে না। এটি থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ, এমন কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে এবং আইনি জটিলতা দেখা দিতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.